মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৬৭৪
তিনি বলেন, আমি (মক্কা বিজয়ের পর) আমার ভাই আবূ মা’বাদ (রাঃ) কে নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলাম। তখন আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনি তাকে হিজরতের বায়আত করান। তিনি তখন বললেনঃ হিজরত তার অধিবাসীদের সঙ্গে অতিক্রান্ত হয়েছে।। আমি বললাম, তা হলে এখন কিসের উপর বায়আত নিবেন। তিনি বললেনঃ ইসলাম, জিহাদ ও ভাল কাজের বায়আত হতে পারে। আবু উসমান (রহঃ) বলেন, পরে আমি আবূ মা’বাদের সাথে সাক্ষাৎ করে তাকে মুজাশি এর কথা জানালাম। তিনি বললেন, সে সত্য বলেছে।