Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৬৮১

প্রায় ২ মিনিট · ১৯৪ শব্দ

তিনি বলেন, মুমিন মহিলাগণ যখন হিজরত করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে (মদিনায়) আসতেন। তখন আল্লাহ তা’আলার বানী অনুযায়ী পরীক্ষা করা হতো। (সে বাণী হচ্ছে) হে নবী, যখন মুমিন মহিলাগণ আপনার কাছে এ মর্মে বায়আত হতে আসে যে তারা আল্লাহর সাথে অপর কাউকে শরীক করবে না, চুরি করবেনা, ব্যভিচার করবে না ...... (সূরা মুমতাহিনা) আয়াতের শেষ পর্যন্ত। আয়শা (রাঃ) বলেন, মুমিন মহিলাদের যে কেউ এ সব অঙ্গীকারে আবদ্ধ হতো এতেই তারা বায়আতের অঙ্গীকারে আবদ্ধ হয়েছে বলে গণ্য হতো। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন তারা মৌখিকভাবে এসব অঙ্গীকার করতো তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলতেনঃ তোমরা চলে যাও, তোমাদেরকে বায়আত করে নিয়েছি। আল্লাহর কসম! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র হাত কোন দিন কোন (বেগানা) মহিলার হাতকে স্পর্শ করেননি, তবে তিনি মৌখিকভাবে বায়আত গ্রহণ করতেন। আয়িশা (রাঃ) বলেন, আল্লাহর কসম! আল্লাহর নির্দেশিত পন্থা ছাড়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন মহিলাদের অঙ্গীকার গ্রহণ করেননি। এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত কোন দিন কোন (বেগানা) মহিলার হাত স্পর্শ করেনি। তাদের অঙ্গীকার গ্রহণের পরই তিনি বলে দিতেন, তোমাদের মৌখিকভাবে বায়আত গ্রহণ করলাম।

ছবি বানান