মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৬৮৪
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ দিবসে (যুদ্ধে) আমাকে (যোদ্ধাদের সারিতে) পর্যবেক্ষণ করলেন তখন আমার বয়স চোদ্দ বছর। তিনি আমাকে (যুদ্ধের জন্য) অনুমতি দিলেন না। খন্দকের দিন তিনি আমাকে পর্যবেক্ষণ করলেন, তখন আমার বয়স পনের বছর। তিনি আমাকে (যুদ্ধে গমনের) অনুমতি দিলেন। নাফি’ বলেন, আমি উমর ইবনু আবদুল আজিজ (রহঃ) এর কাছে উপস্থিত হয়ে এ হাদিস তাঁর কাছে বর্ণনা করলাম। তিনি তখন খলিফা ছিলেন, তিনি বললেন এটাই হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক ও প্রাপ্ত বয়স্কের সীমারেখা। তিনি তাঁর প্রশাসনিক কর্মকর্তাদের নিকট এই মর্মে ফরমান পাঠালেন, তারা যেন পনের বছর বয়সের লোকদের (পূর্ণ) ভাতা প্রদান করেন এবং তাঁর নিচের বয়সের যারা, তাদেরকে পরিবারের অপ্রাপ্ত বয়স্ক সদস্যরুপে গণ্য করেন।