Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৭১৮

প্রায় ২ মিনিট · ১৮৯ শব্দ

তিনি বলেন, একদা আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিম্বায়ের নিকটেই ছিলাম। তখন এক ব্যক্তি বলে উঠলো ইসলাম গ্রহণের পর আমি আর কোন সৎ কাজই না করি তাতে আমার কোন পরওয়া নেই, তবে আমি হাজীদেরকে পানি পান করাব। (অর্থাৎ আমার মতে এটিই সর্বাধিক সাওয়াবের কাজ)। অপর একজন বলে উঠলো মুসলিম হওয়ার পর আমি আর কোন সৎ কাজই না করি তাতে আমার কোন পরোয়া নেই, তবে আমি মসজিদুল হারামের সংস্কার (প্রভৃতি) করে যাব। অপর একজন বলে উঠলো আল্লাহর রাস্তায় জিহাদ তোমরা যা বলেছো তার চাইতে উত্তম। তখন উমার (রাঃ) তাদেরকে ধমক দিয়ে বলে উঠলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিম্বরের সামনে তোমরা চেঁচামেচি করো না। সেটা ছিল জুমআর দিন। বরং যখন জুমআর সালাত হয়ে যাবে, তখন আমি তাঁর নিকটে গিয়ে তোমরা যে ব্যাপারে বাদানুবাদ করছো, তা জিজ্ঞাসা করে নেবো, তখন আল্লাহ তাআলা (সেই প্রেক্ষিতে) নাযিল করলেনঃ أَجَعَلْتُمْ سِقَايَةَ الْحَاجِّ وَعِمَارَةَ الْمَسْجِدِ الْحَرَامِ كَمَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ যারা হাজীদের পানি সরবরাহ করে এবং মসজিদুল হারামের রক্ষণাবেক্ষন করে তোমরা কি তাদেরকে ওদের সমজ্ঞান কর, যারা আল্লাহ ও পরকালে ঈমান আনে এবং আল্লাহর পথে জিহাদ করে ... (৯ঃ ১৯)।

ছবি বানান