মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৭২৬
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আবূ সাঈদ! যে ব্যক্তি আল্লাহকে রব (প্রতিপালক) রূপে, ইসলামকে দ্বীনরূপে এবং মুহাম্মাদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবীরূপে গ্রহণ করে সন্তুষ্ট, তার জন্যে জান্নাত অবধারিত হয়ে গেল। আবূ সাঈদ (রাঃ) তাতে চমকিত হয়ে গেলেন তিনি বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমার জন্যে কথাটি আবার বলুন। তিনি তাই করলেন, তারপর বললেনঃ আর একটি (আমল এমন রয়েছে) যদ্বারা বান্দা এমন একশটি মর্যাদার স্তর লাভ করবে যার দুটো স্তরের মধ্যে ব্যবধানন হবে আসমান ও যমীনের ব্যবধানের তুল্য। তখন তিনি বললেনঃ সেটি কি ইয়া রাসুলাল্লাহ? তিনি বললেনঃ আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ।