মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৭৪৮
আসলাম গোত্রের জনৈক যুবক বললো, ইয়া রাসুলাল্লাহ! আমি যুদ্ধে যেতে চাই, অথচ আমার কাছে যুদ্ধোপকরণ নেই। তখন তিনি বললেনঃ অমুকের কাছে যাও, সে যুদ্ধের জন্য আসবাব পত্র প্রস্তুত করেছিল, কিন্তু পরে রোগগ্রস্ত হয়ে পড়ে। তখন সে ব্যক্তি তার কাছে গেল এবং বললো, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম বলেছেন এবং বলেছেন, আপনি যেন সে সব যুদ্ধ সামগ্রী আমাকে দিয়ে দেন যা আপনি নিজের জন্য প্রস্তুত করেছিলেন। তখন সে ব্যক্তি (তার স্ত্রীকে লক্ষ্য করে) বললো, হে অমূক! আমি যে যুদ্ধোপকরণ প্রস্তুত করেছিলাম তা একে দিয়ে দাও এবং তার মধ্য থেকে কিছুই রেখে দিওনা। আল্লাহর কসম! তার সামান্যতম অংশও তুমি রেখে দিলে আল্লাহ তাতে তোমাকে বরকত দান করবেন না।