Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪৭৯

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

তিনি বলেন, একদা আমি আবূ হুরায়রা (রাঃ) এর পেছনে দাঁড়িয়ে ছিলাম তিনি সালাতের জন্য উযূ (ওজু/অজু/অযু) করছিলেন। অতঃপর তিনি হাত (ধোয়ার সময়) লম্বা করে দিলেন এমন কি (ধুইতে ধুইতে) বগল পর্যন্ত পৌছলেন। তখন আমি তাঁকে বললাম, হে আবূ হুরায়রা! এটা কেমন উযূ! তিনি বললেন, হে ফারুখের বংশধর! তোমরা এখানে আছ নাকি? আমি যদি জানতাম যে তোমরা এখানে আছ, তাহলে আমি এরকম উযূ করতাম না। (এ জন্য এরকম করেছি যে), আমি আমার দোস্ত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে বলতে শুনেছি যে, মু’মিনের উযূর পানিযে পর্যন্ত পৌছবে,কিয়ামতের দিন তার অলঙ্কারও সে পর্যন্ত পৌঁছবে।

ছবি বানান