মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৭৯১
হামিদ ইবনু উমার আল বাকরাভী (রহঃ) ... হাফসা বিনত সীরীন (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আনাস ইবনু মালিক (রাঃ) আমাকে জিজ্ঞাসা করলেন, ইয়াহইয়া ইবনু আবূ আমরা কিসে মারা গেলেন? আমি বললাম, প্লেগগ্রস্থ হয়ে। তিনি (হাফসা) বলেন, তখন তিনি (আনাস) বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্লেগ হচ্ছে প্রত্যেকটি মুসলিম ব্যক্তির জন্যে শাহাদত স্বরূপ।