Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৭৯৬

প্রায় ১ মিনিট · ৯৪ শব্দ

মুহাম্মাদ ইবনু রুমহ ইবনু মুহাজির (রহঃ) ... ফুকায়ম লাখমী (রহঃ) একদা উকবা ইবনু আমের (রাঃ) কে বললেন, দুই লক্ষ্যস্থলের মধ্যে বারবার আনাগোনা করা এই বৃদ্ধ বয়সে নিশ্চয়ই আপনার জন্য কষ্টকর হয়ে থাকবে। তিনি বললেন, আমি যদি একটি কথা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে না শুনতাম, তবে এ কষ্টটুকু করতাম না। রাবী হারিছ বলেন, আমি ইবনু শামাসাহ (রহঃ) কে জিজ্ঞাসা করলাম, সে কথাটি কি? তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তীর পরিচালনা শিখলো তারপর তার অভ্যাস ছেড়ে দিল সে আমাদের (উম্মতের দলভুক্ত) নয়। অথবা তিনি বলেছেন, সে পাপ করলো।

ছবি বানান