Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮০৩

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

ইসহাক ইবনু মানসুর (রহঃ) ... ইয়াযিদ ইবনু আসাম্ম বলেন, আমি মু’আবিয়া ইবনু আবূ সুফিয়ান (রাঃ) কে এমন একটি হাদীস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি যা ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরাতে অন্য কোন হাদীস মিম্বরের উপর থেকে বলতে তাঁকে আমি শুনিনি। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের বুৎপত্তি (বুঝ) দিয়ে থাকেন এবং মুসলিমদের একটি দল সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে লড়াই করবে। যারা তাদের প্রতি বিরূপ ভাব পোষণ করবে তাদের বিরুদ্ধে থাকবে তারা তাদের উপর বিজয়ী থাকবে। কিয়ামত অবধি এভাবে চলতে থাকবে।

ছবি বানান