Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮১৯

প্রায় ১ মিনিট · ১৪৩ শব্দ

তিনি বলেন, আমি বললাম ইয়া রাসুলাল্লাহ! আমি শিকারের উদ্দেশ্যে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছেড়ে দেই এবং তারা শিকার করে আমার জন্য রেখে দেয়, আমি তখন আল্লাহর নাম (অর্থাৎ) 'বিসমিল্লাহ' বলি। (এ শিকারকৃত জন্তু আাম খেতে পারি কি?) তিনি বললেনঃ যখন তুমি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছাড়লে এবং আল্লাহর নাম নিলে তখন তা খেতে পার। আমি বললাম যদিও তারা শিকারকে হত্যা করে ফেলে? তিনি বললেনঃ যদিও তারা শিকারকে হত্যা করে ফেলে-যতক্ষন তার সাথে অন্য কুকুর শামিল না হয়। আমি তাঁকে বললাম, আমি অনেক সময় শিকারের উদ্দেশ্যে মিরাদ (কাঠ বা তীক্ষ্ণ ছড়ি ইত্যাদি) নিক্ষেপ করে থাকি, তাতে শিকার কুপোকাত করে ফেলে? তখন তিনি বললেনঃ যখন তুমি “মিরাদ” নিক্ষেপ কর এবং তার সম্মুখভাগ প্রবিষ্ট হয়ে শিকার মারা যায় তবে তুমি তা খেতে পারো। আর যদি পাশের ভাগ (আড়াআড়ি) লেগে শিকার মারা যায়, তবে তুমি তা খাবে না।

ছবি বানান