Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮২১

প্রায় ২ মিনিট · ১৬১ শব্দ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ’মিরাদ’ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেনঃ যখন তার ধারালো অংশ দ্বারা শিকার নিহত হবে তখন তুমি তা খেতে পারবে, আর যখন তার পাশের অংশের আঘাতে শিকার নিহত হবে, তখন তা (কুরআনে বর্ণিত) ওকীয বা প্রস্তরাঘাতে মৃত পশু তুল্য হবে। সুতরাং তুমি তা খাবে না। আর আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কুকুর সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেনঃ যখন তুমি (শিকারের উদ্দেশ্যে) তোমার কুকুর ছেড়ে দেবে এবং আল্লাহর নাম নিবে তখন তুমি তা খেতে পারো। আর যদি কুকুর তার থেকে কিছু অংশ খেয়ে ফেলে তাহলে তুমি তা খাবে না। কেননা সেটা সে তার নিজের জন্যেই ধরেছে। আমি বললাম, যদি আমার কুকুরের সাথে অন্য কুকুরও দেখতে পাই আর কোন কুকুরটি শিকার ধরেছে ঠিক করতে না পারি (তখন কি করবো)? তিনি বললেনঃ তাহলে তুমি তা খাবে না। কেননা তুমি তো কেবল তোমার কুকুর ছাড়তেই আল্লাহর নাম নিয়েছ (বিসমিল্লাহ বলেছ) অন্যটার ব্যাপারে নাওনি।

ছবি বানান