Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮২৪

প্রায় ১ মিনিট · ১৩৩ শব্দ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ’মিরাদ’ দ্বারা শিকার সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেনঃ যদি তীক্ষ্ণ অংশ দ্বারা বিদ্ধ হয়, তা খেতে পারো। আর যদি তার পার্শ্ব ভাগ লেগে নিহত হয় তাহলে সেটা “ওকীয” (চাপায় মৃত) শ্রেনীভুক্ত। আমি তাঁকে কুকুরের শিকার সম্পর্কেও প্রশ্ন করি। তিনি বললেনঃ যা সে তোমার জন্য শিকার করে রাখে এবং তা থেকে সে না খায়, তুমি তা খেতে পার। কেননা তার ধরাটাই (শিকার করাই) ছিল যবেহ। তবে যদি তুমি তার কাছে অন্য কুকুরও দেখতে পাও এবং তোমার আশঙ্কা হয় যে, শিকার ধরায় সেটাও শামিল ছিল এবং সে কুকুরই হয়তো শিকার হত্যা করেছে, তবে তুমি তা আহার করবে না। কেননা তুমি কেবল তোমার কুকুরের ব্যাপারেই আল্লাহর নাম নিয়েছে, (বিসমিল্লাহ বলেছ) অন্য কুকুরের ব্যাপারে নাওনি।

ছবি বানান