Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৩০

প্রায় ২ মিনিট · ১৭৬ শব্দ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলাম এবং বললাম, ইয়া রাসুলাল্লাহ! আমরা আহলে কিতাবের এলাকায় বসবাস করি, আমরা তাদের বাসনপত্রে আহার করে থাকি এবং আমাদের এলাকা শিকারের এলাকা। আমি আমার ধনুক দিয়ে এবং প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দিয়ে শিকার করি আবার তার সঙ্গে অপ্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দিয়েও শিকার করে থাকি। এমতাবস্থায় আমার জন্য কোনটা হালাল হবে তা আমাকে অবহিত করুন। তিনি বললেনঃ তুমি যে বললে তোমরা কিতাবধারীদের এলাকায় বাস কর এবং তাদের বাসন পত্রে আহার কর; যদি তাগের পাত্র ছাড়া অন্য পাত্র পাও তবে তাদের পাত্রে আহার করবে না। আর যদি অন্য পাত্র না পাও, তবে তা ধুয়ে নিয়ে তারপর তাতে খাবে। তুমি যে বললে, তোমরা শিকারের এলাকায় বসবাস কর, (তার জবাব হচ্ছে) তোমার ধনুক দিয়ে যে শিকার হত্যা করবে তাতে আল্লাহর নাম নিবে, তারপরই তা খাবে। আর যা তোমার প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দিয়ে শিকার করবে তাতেও আল্লাহর নাম নিয়েই তবে খাবে। আর যা তোমার অপ্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দিয়ে শিকার করবে এবং তা তুমি জবাই করার সুযোগ পাবে, তবে তা খেতে পার।

ছবি বানান