মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৩২
মুহামাদ ইবনু মেহরান আর-রাযী (রহঃ) ... আবূ সালাবা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ যখন তুমি তোমার তীর নিক্ষেপ করলে এবং তা (শিকার) তোমার নিকট থেকে নিরুদ্দেশ হয়ে গেল, এরপর তুমি তা পাও, তবে যতক্ষন তাতে দুর্গন্ধ না হবে ততক্ষন পর্যন্ত তুমি তা খেতে পারো।