মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৪৭
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনশ লোকের একটি বাহিনী প্রেরণ করেন এবং আবূ উবায়দা ইবনু জাররাহ (রাঃ) কে তাঁদের আমীর নিযুক্ত করেন। এক পর্যায়ে তাদের পাথেয় নিঃশেষিত হয়ে যায়। তখন আবূ উবায়দা (রাঃ) সকলের পাথেয় একই পাত্রে একত্রিত করে আমাদের নিত্যদিনকার খাদ্য সরবরাহ করতেন। শেষ পর্যন্ত এমন কি আমাদের ভাগে দৈনিক একট করে খেজুর পড়তো।