Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৯৫

প্রায় ১ মিনিট · ৯৭ শব্দ

আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) এর আত্মীয় সম্বন্ধীয় কঙ্কর নিক্ষেপ করলে তিনি তাকে তা করতে নিষেধ করেন এবং বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর ছুড়তে নিষেধ করেছেন। তিনি বলেছেন যে, এটা না শিকার করতে পারে আর না শত্রুকে ঘায়েল করতে পারে; বরং এটি দাত ভাঙ্গে আর চোখে আঘাত করে। সাঈদ (রহঃ) বলেন, লোকটি পুনরায় এ কাজ করলে তিনি বললেন, আমি তোমাকে হাদীস শোনাচ্ছি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে নিষেধ করেছেন, তারপরও তুমি কঙ্কর নিক্ষেপ করছো? তোমার সাথে আমি কখনো কথা বলবো না।

ছবি বানান