Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৮৯৯

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

তিনি বলেন, আমি হিশাম ইবনু যায়দ ইবনু আনাস ইবনু মালিক (রহঃ) এর কাছে শোনেছি। তিনি বলেন, আমি আমার পিতামহ আনাস ইবনু মালিক (রাঃ) এর সঙ্গে হাকাম ইবনু আইয়ুব (রহঃ) এর বাড়ীতে গেলাম। সেখানে কিছু লোক একটি পশু বেঁধে এর প্রতি তীর নিক্ষেপ করল। তিনি বলেন, তখন আনাস (রাঃ) বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রানী বেঁধে সেটিকে তীরের লক্ষ্যস্থল বানাতে নিষেধ করেছেন। যুহায়র ইবনু হারব, ইয়াহইয়া ইবনু হাবীব (রহঃ), আবূ কুরায়ব (রহঃ), শু’বা (রহঃ) থেকে উক্ত সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন।

ছবি বানান