Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯০২

প্রায় ১ মিনিট · ৮০ শব্দ

তিনি বলেন, ইবনু উমার (রাঃ) কিছু সংখ্যক কুরায়শ যুবকের কাছে দিয়ে অতিক্রম করছিলেন। তারা একটি পাখি বেঁধে তার প্রতি তীর নিক্ষেপ করছিলো। আর তারা পাখীর মালিকের জন্য প্রতিটি লক্ষ্যভ্রষ্ট তীর নির্ধারণ করছিলো। অতঃপর তারা ইবনু উমার (রাঃ) কে দেখে বিচ্ছিন্ন হয়ে গেল। উমার (রাঃ) বললেন, কে এ কাজ করলো? যে এরূপ করেছে তার প্রতি আল্লাহর অভিসম্পাত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিসস্পাত করেছেন, যে কোন প্রানীকে লক্ষ্যস্থল বানায়।

ছবি বানান