মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯০৪
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ঈদুল আযহায় উপস্থিত ছিলাম। তিনি সব কিছুর আগে সালাত আদায় করলেন। সালাত শেষ করে সালাম ফিরিয়ে তিনি কুরবানীর গোশত দেখতে পেলেন, যা তাঁর সালাত সম্পন্ন করার পূর্বেই যবেহ করা হয়েছিল। তখন তিনি বললেন, যে ব্যক্তি সালাত আদায়ের পুর্বে (অথবা বললেন, আমাদের সালাত আদায়ের পূর্বে) তার কুরবানীর পশু যবেহ করেছে, সে যেন এর স্থলে অন্য একটি পশু যবেহ করে। আর যে ব্যক্তি যবেহ করেনি সে যেন আল্লাহর নাম নিয়ে (বিসমিল্লাহ বলে) যবেহ করে।