Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯১৯

প্রায় ২ মিনিট · ১৫৩ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর দিন বললেনঃ যে ব্যক্তি সালাতের পূর্বে কুরবানী করেছে, সে যেন পুনরায় কুরবানী করে। এক ব্যক্তি দাঁড়িয়ে বললো, ইয়া রাসুলাল্লাহ! আজকের দিনে তো গোশতের প্রতি চাহিদার দিন। এ সময় সে তার প্রতিবেশীদের অভাবের কথাও উল্লেখ করে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার কথাকে সত্য মনে করলেন। সে আরো বললো, আমার নিকট একটি ছ’মাসের বকরীর বাচ্চা আছে, যেটি গোশতের দুটি বকরীর চাইতেও ভাল, আমি কি সেটি কুরবানী করব? আনাস (রাঃ) বলেন, পরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। আমার জানা নাই, এ অনুমতি এ ব্যক্তি ছাড়া অন্য কারো জন্যে ছিল কি না। আনাস (রাঃ) আরো বলেন, (খুতবার পর) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’টি দুম্বার দিকে এগিয়ে গেলেন এবং সে দু’টি যবেহ করলেন। আর লোকজন বকরী পালের প্রতি এগিয়ে গেল এবং সেগুলো বন্টন করল এবং অন্য বর্ণনায় ভাগ ভাগ (যবেহ) করলো।

ছবি বানান