মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯২৩
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর দিন মদিনায় আমাদের নিয়ে সালাত আদায় করলেন। অতঃপর কিছু লোক এ মনে করে আগেই কুরবানী করে ফেললো যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ত কুরবানী করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তাঁর আগে কুরবানী করেছেন তাদেরকে পুনরায় আর একটি কুরবানী করার নির্দেশ দেন। আর তিনি নির্দেশ দিলেন, কেউ যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানী করার পুর্বে কুরবানী না করে।