মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯৩২
তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ আমরা আগামীকাল শত্রুর সাথে মুকাবিলা করবো। অথচ আমাদের সাথে কোন ছুরি নাই। তিনি বললেন, দ্রুত কর, রক্ত প্রবাহিত করে দাও অথবা (ভালভাবে দেখে বলিষ্ঠভাবে যবেহ করবে)। যা রক্ত প্রবাহিত করে, যার উপর আল্লাহর নাম নেওয়া হয় তা (দিয়ে যবেহকৃত জন্তু) খাও। তবে তা যেন দাঁত ও নখ না হয়। আমি তোমাদের নিকট এর কারণ বর্ণনা করছি। দাঁত হলো হাড় বিশেষ, আর নখ হলো হাবশীদের ছুরি। বর্ণনাকারী বলেন, আমরা গনীমতের কিছু উট ও বকরী পেলাম। সেগুলোর মধ্য হতে একটি উট ছুটে গেলে জনৈক ব্যক্তি তীর মেরে সেটাকে আটকিয়ে ফেললো। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এসব উটের মধ্যেও বন্য (জন্তুর মতো স্বভাব) আছে। সুতরাং এগুলোর মধ্য থেকে কোন একটি যদি নিয়ন্ত্রণ হারা হয়ে যায় তবে তার সাথে এরূপ আচরণই করবে।