মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯৩৪
তিনি বলেন, আমরা বললাম, ইয়া রাসুলুল্লাহ আমরা আগামীকাল শত্রুর সাথে মুকাবিলা করবো। অথচ আমাদের সাথে কোন ছুরি নাই। (ধারাল) বাঁশ দ্বারা যবেহ করবো? বর্ণনাকারী ইসমাঈল পূর্ণ ঘটনাসহ হাদীসটি উল্লেখ করেন। তিনি [রাফি (রাঃ)] আরও বলেন, উক্ত উটগুলোর মধ্য থেকে একটি উট ছুটে গেলে আমরা তীর নিক্ষেপ করে সেটাকে আটকিয়ে দিলাম। কাসিম ইবনু যাকারিয়া (রহঃ) ... সাঈদ ইবনু মাসরুক (রহঃ) থেকে উপরোক্ত সনদে হাদীসটির শেষ পর্যন্ত পূর্ণরূপে বর্ণিত হয়েছে। হাদীসে তিনি ’আমাদের সথে ছুরি নাই, আমরা কি বাশ দ্বারা যবেহ করবো’ রাফি এর এ উক্তিটি উল্লেখ করেন।