মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯৪২
তিনি বলেন, তিন দিনের পর কুরবানীর গোশত খেতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আবদুল্লাহ ইবনু আবূ বকর (রহঃ) বলেন, আমি বিষয়টি আম্রা (রাঃ) এর কাছে উল্লেখ করলে তিনি বলেন, তিনি (ইবনু ওয়াকিদ) সত্যই বলেছেন। আমি আয়িশা (রাঃ) কে বলতে শুনেছি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আযহার সময় বেদুঈনদের কিছু পরিবার দুর্বল হয়ে পড়লে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা তিনদিনের পরিমাণ জমা রেখে অবশিষ্ট গোশতগুলো সা’দকা করে দাও। পরবর্তী সময়ে লোকেরা বললো, ইয়া রাসুলাল্লাহ লোকেরা তো কুরবানীর পশুর চামড়া দিয়ে পাত্র তৈরী করছে এবং তার মধ্যে চর্বি গলাচ্ছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তা কি (এ প্রশ্ন কেন)? তারা বললো, আপনিই তো তিনদিনের অধিক কুরবানীর গোশত খাওয়া থেকে নিষেধ করেছেন। তিনি বললেনঃ আমি তো বেদুঈনদের দুরবস্থা দেখে একথা বলেছিলাম। সুতরাং এখন তোমরা খাবে, জমা করে রাখবে এবং সাদাকা করবে।