মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯৪৪
তিনি বলেন, আমরা মিনায় তিনদিনের অধিক উটের গোশত খেতাম না। পরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে বললেনঃ তোমরা খেতে পার এবং পাথেয় হিসাবে রাখতে পার। (ইবনু জুরায়জ বলেনঃ) আমি আতাকে বললাম, জাবির (রাঃ) কি ’মদিনায় আগমন করার পূর্ব পর্যন্ত’ কথাটি বলেছেন? তিনি বললেন, হ্যাঁ।