Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯৫৪

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া তামীমী, আবূ বকর ইবনু আবূ শায়বা, আমর আন-নাকিদ ও যুহায়র ইবনু হারব (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য সনদে মুহাম্মদ ইবনু রাফি ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারা ও আতীরা (রজব মাসের প্রথম দশদিনে যবেহকৃত পশু) বলতে (ইসলামে) কিছু নাই। ইবনু রাফি (রহঃ) তার রিওয়ায়াতে অধিক বর্ণনা করেছেন যে, ফারা হলো প্রথম বাচ্চা, যা তারা যবেহ করতো।

ছবি বানান