মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯৬০
তিনি বলেছেন, আমরাকুরবানীর ঈদের পূর্বক্ষণে হাম্মামে (গোসলখানা) ছিলাম। কিছু লোক চুন ব্যবহার (দ্বারা নাভির নিচের পশম পরিস্কার) করছিল। হাম্মামে উপস্থিত লোকদের একজন বললেন, সাঈদ ইবনু মূসায়্যিব (রহঃ) তা অপছন্দ করেন। পরে আমি সাঈদ ইবনু মূসায়্যিব (রহঃ) এর সঙ্গে সাক্ষাত করে বিষয়টি তাকে অবহিত করলাম। তিনি বললেন, হে ভাতিজা! এ হাদীসটি তো মানুষ ভুলে গিয়েছে এবং ছেড়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মির্ণী উম্মু সালামা (রাঃ) আমার নিকট হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ...... বর্ণনাকারী মুহাম্মাদ ইবনু আমর (রহঃ) থেকে মুআয (রহঃ) বর্ণিত হাদীসের সমার্থক শব্দাবলী বর্ণনা করেন।