Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯৭৪

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

আবূ তাহির (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আবূ উবায়দা ইবনু জাররাহ, আবূ তালহা ও উবাই ইবনু কা’ব (রাঃ) কে মদ্যপান করাচ্ছিলাম, যা ছিল কাঁচা ও শুকনো খেজুরের দ্বারা তৈরি। এরপর জনৈক আগন্তুক এসে বললো, মদ তো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আবূ তালহা (রাঃ) বললেন, হে আনাস! তুমি এই কলসটির কাছে গিয়ে সেটি ভেঙে ফেল। আমি আমাদের মিহ্রাসটির (ছিদ্রযুক্ত পাথর) কাছে গেলাম এবং সেটিকে নিচের দিকে ফেলে দিয়ে আঘাত করলাম। ফলে সেটি ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেল।

ছবি বানান