Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯৮৮

প্রায় ১ মিনিট · ১১৪ শব্দ

কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি নবীয (খেজুর বা আঙ্গুর ভেজানো পানি) পান করতে ইচ্ছুক, সে যেন কিসমিস বা শুকনো খেজুর কিংবা কাঁচা খেজুর দিয়ে পৃথক পৃথকভাবে (ভিজিয়ে নবীয বানিয়ে তা) পান করে। আবূ বকর ইবন ইসহাক (রহঃ) ... ইসমাঈল ইবনু মুসলিম আবদী (রহঃ) থেকে উল্লেখিত সনদে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, আমরা যেন কাঁচা খেজুর শুকনো খেজুরের সাথে না মিশাই অথবা কিসমিস খুরমার সাথে না মিশাই কিংবা কিসমিস কাঁচা খেজুরের সাথে না মিশাই। তিনি আরও বলেন, তোমাদের মধ্যে যে তা পান করতে ইচ্ছুক ...... এরপর বর্ণনাকারী ওয়াকী (রহঃ) এর হাদীসের অনুরূপ রিওয়ায়াত করেন।

ছবি বানান