মু
মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯৯১
নিশ্চয়ই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কাঁচা-পাকা খেজুর একত্র করে নবীয তৈরি করবে না এবং পাকা খেজুর ও কিসমিস একত্র করে নবীয তৈরি করবে না, বরং প্রত্যেকটি দিয়ে পৃথক পৃথকভাবে নবীয তৈরি করবে। ইয়াহইয়া বলেছেন যে, তিনি আবদুল্লাহ ইবনু আবূ কাতাদার সঙ্গে সাক্ষাত করলে তাঁর পিতার সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার কাছে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। আবূ বকর ইবনু ইসুহাক (রহঃ) ... ইয়াহইয়া ইবনু আবূ কাসীর (রহঃ) থেকে উপরোক্ত দু’টি সনদে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি কাঁচা খেজুর পাকা খেজুর এবং শুকনো খেজুর ও কিসমিস বলেছেন।