Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৪,৯৯৫

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো খেজুর ও কিসমিস একত্রে এবং কাঁচা ও শুকনো খেজুর একত্র করে নবীয তৈরি করতে নিষেধ করেছেন। তিনি ’জুরাশ’ (ইয়েমেনের একটি শহব)-বাসীদের পত্র লিখে তাদেরকে শুকনো খেজুর ও কিসমিসের সংমিশ্রণে (নবীয তৈরি করতে) নিষেধ করেন। বর্ণনাকারী বলেন, আমাকে ওয়াহব ইবনু বাকিয়া খালিদ তাহ্‌হান (রহঃ) এর সুত্রে শায়বানী (রহঃ) থেকে উপরোক্ত সনদে শুকনো খেজুর ও কিসমিসের কথা উল্লেখ করেছেন। তবে তিনি (ওয়াহব) কাঁচা ও শুকনো খেজুরের কথা উল্লেখ করেন নি।

ছবি বানান