মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫০০
তিনি বলেন, মুশরিকরা একবার আমাকে বলল, আমরা দেখছি তোমাদের সঙ্গী [রাসুল(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)] তোমাদেরকে সব কাজই শিক্ষা দেন এমনকি পেশাব পায়খানার নিয়ম নীতিও তোমাদেরকে শিক্ষা দেন! (জবাবে) তিনি বললেন, হ্যাঁ, তিনি আমাদেরকে নিষেধ করেছেন ডান হাতে ইসতিনজা করতে, (ইসতিনজার সময়) কিবলামুখী হয়ে বসতে এবং তিনি আমাদেরকে আরো নিষেধ করেছেন গোবর অথবা হাড় দিয়ে ইস্তিনজা করতে। তিনি বলেছেন, “তোমাদের কেউ যেন তিনটি ঢেলার কম দিয়ে ইসতিনজা না করে”।