Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,০০৩

প্রায় ১ মিনিট · ৯৯ শব্দ

তিনি বলেন, আমি আসওয়াদ (রহঃ) কে বললাম, আপনি কি উম্মুল মুমিনীনকে জিজ্ঞাসা করেছিলেন কিসে নবীয তৈরি করা মাকরূহ? তিনি বললেন, হ্যাঁ। আমি বলেছিলাম, হে উম্মুল মুমিনীন! আমাকে বলুন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসে নবীয তৈরি করতে নিষেধ করেছেন? তিনি বললেন, তিনি আমাদের আহলে বাইতকে নিষেধ করেছেন আমরা যেন দুব্বা ও মুযাফফাতে নবীয তৈরি না করি। তিনি [ইবরাহীম (রহঃ)] বলেনঃ আমি তাকে (আসওয়াদকে) বললাম, তিনি (আয়িশা) কি হানতাম ও কলসীর কথা উল্লেখ করেননি? তিনি বললেন, আমি যা শুনেছি, তাই তোমার নিকট বলছি যা শুনিনি তাও কি তোমার নিকট বলতে হবে?

ছবি বানান