মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫০২
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা পায়খানায় যাও তখন কিবলার দিকে মুখ করে বসোনা এবং পিছন করে বসো না- পেশাব করতেও না, পায়খানা করতেও না; বরং পূর্বদিকে অথবা পশ্চিম দিকে ফিরে বস।* আবূ আইউব (রাঃ) বলেন, অতঃপর আমরা শাম (সিরিয়া) গেলাম। সেখানে আমরা দেখলাম যে, শৌচাগারগুলো কিবলার দিকে মুখ করে নির্মাণ করা হয়েছে। তখন আমরা অন্য দিকে মুখ ফিবিয়ে বসতাম এবং আল্লাহর কাজে মাগফিরাত চাইতাম। রাবী ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) বলেন, এ সম্পর্কে আমি সুফিয়ানকে প্রশ্ন করলে তিনি বললেন, হ্যা শুনেছি।