মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,০৩০
তিনি বলেন, আমি ইবনু উমার (রাঃ) কে বললাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব পানীয়’’ নিষেধ করেছেন সে সমন্ধে আপনি আপনার ভাষায় আমার নিকট বর্ণনা করুন এবং আমাদের ভাষায় তা ব্যাখ্যা করে দিন। কেননা আপনাদের ভাষা আমাদের ভাষা থেকে ভিন্ন। তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হানতাম থেকে- হানতাম হলো কলসী। আর দুব্বা থেকে সেটা হলো কদু (এর খোল)। আর মুযাফফাত থেকে- সেটা হলো আলকাতরা মাখা পাত্র এবং নাকীর থেকে সেটা হলো খেজুর বৃক্ষের গোড়া, যার ভেতরের অংশ ফেলে দিয়ে ও খোদাই করে (পাত্রের মত) করা হয়। আর তিনি চামড়া নির্মিত পাত্রে নবীয বানানোর আদেশ দিয়েছেন।