Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,০৩২

প্রায় ১ মিনিট · ৯৯ শব্দ

তিনি বলেন, আমি ইবনু উমার (রাঃ) কে এই মিম্বারের কাছে বলতে শুনেছি এ বলে তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিম্বারের প্রতি ইঙ্গিত করেন। আবদুল কায়সের প্রতিনিধি দল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমণ করলো এবং তাকে ’পানীয়’ সম্পর্কে জিজ্ঞাসা করলো। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুব্বা, নাকীর ও হানতাম নিষেধ করলেন। আমি বললাম, হে আবূ মুহাম্মদ! মুযাফফাতের কথা? আমরা ভাবলাম, তিনি হয়ত বিস্মিত হয়েছেন। তিনি বললেন, সে দিন আমি তাকে (আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) কে) একথা বলতে শুনিনি, তবে তিনি (এটাকে) অপছন্দ করতেন।

ছবি বানান