মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫০৪
তিনি বলেন, আমি একদা মসজিদে সালাত (নামায/নামাজ) আদায় করছিলাম। আর আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) তখন কিবলার দিকে পিছা করে হেলান দিয়ে বসেছিলেন। অতঃপর আমি সালাত শেষ করে তাঁর দিকে ঘুরে বসলাম। তখন আবদুল্লাহ (রাঃ) বললেন, কিছু লোকে বলে, “তুমি যখন ইসতিনজা করতে বসবে তখন কিবলার দিকে মুখ করে বসো না এবং বায়তুল মুকাদ্দাসের দিকে না”। অথচ একবার আমি একটি ঘরের ছাদের ওপর উঠে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে দু’টি ইটের ওপর বসা অবস্থায় দেখলাম। তিনি তখন ইস্তিঞ্জার জন্য বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে বসেছিলেন।