মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,০৪৩
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, সাঈদ ইবনু মানসুর, আবূ বকর ইবনু আবূ শায়বা, আমর আন-নাকিদ, যুহায়র ইবনু হারব (রহঃ) ইবনু উয়ায়না (রহঃ) থেকে; অপর সনদে হাসান হুলওয়ানী, সালিহ থেকে অপর সনদে ইসহাক ইবনু ইবরাহীম ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ... মা’মার (রহঃ) থেকে তারা সকলে যুহরী (রহঃ) থেকে উক্ত সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন। তবে সুফিয়ান ও সালিহ (রহঃ) এর হাদীসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ’বিত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো’ কথাটি নেই। তবে কথাটি মামার (রহঃ) এর হাদীসে আছে। আর সালিহ (রহঃ) এর হাদীসে আছে যে (আয়িশা) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন প্রত্যেক নেশা সৃষ্টিকারী পানীয় হারাম।