মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,০৪৫
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ও মু’আয (রাঃ) কে ইয়েমেনে পাঠালেন এবং তাদেরকে বললেনঃ তোমরা (মানুষকে) সুসংবাদ দেবে আর (দ্বীনকে) সহজভাবে তুলে ধরবে, (মানুষকে দ্বীন) শিক্ষা দেবে, (কাউকে দ্বীন থেকে) বিতৃষ্ণ করে দেবে না। আমার মনে হয় তিনি সমঝোতা করে (একমত হয়ে) কাজ করবে, কথাটিও বলেছেন। তিনি রওয়ানা করলে আবূ মূসা (রাঃ) ফিরে এসে বললেন, ইয়া রাসুলাল্লাহ! তাদের তো মধু থেকে তৈরি শরাব (পানীয়) আছে যা পাকিয়ে গাঢ় করা হয় এবং ’মিরয’ আছে যা যব দ্বারা তৈরি করা হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা কিছু নেশা সৃষ্টির মাধ্যমে সালাত থেকে বিমুখ করে, তা-ই হারাম।