Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,০৫৭

প্রায় ১ মিনিট · ৬৯ শব্দ

তিনি বলেন, লোকেরা ইবনু আব্বাস (রাঃ) এর নিকট নবীযের কথা আলোচনা করলে তিনি বললেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য (চামড়া) মশকে নবীয তৈরি করা হতো। শু’বা বলেন, সোমবারের (পূর্ববর্তী রোববার দিন শেষের) রাতে করা হলে তিনি তা সোমবার দিন ও মঙ্গলবার আসর পর্যন্ত পান করতেন। এরপরও কিছু অবশিষ্ট থাকলে তিনি তা খাদিমকে পান করাতেন বা ফেলে দিতেন।

ছবি বানান