Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,০৬১

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

তিনি বলেন আমি আয়িশা (রাঃ) এর সঙ্গে সাক্ষাত করে তাঁকে নবীয সম্পর্কে জিজ্ঞাসা করলাম। আয়িশা (রাঃ) এক হাবশী ক্রীতদাসীকে ডাকলেন এবং বললেন, একে জিজ্ঞাসা কর, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সে নবীয তৈরি করতো। পরে হাবশী মেয়েটি বললো, রাতে আমি তাঁর জন্য মশকের মধ্যে নবীয তৈরি করতাম এবং সেটি মুখ বন্ধ করে ঝুলিয়ে রাখতাম। সকাল হলে তিনি এর থেকে পান করতেন।

ছবি বানান