মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,০৬৩
তিনি বলেন, আবূ উসায়দ সাঈদী (রাঃ) তাঁর বিবাহে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত করলেন। তাঁর নব বিবাহিত স্ত্রীই সেদিন তাদের খাদিম ছিলেন। সাহল (রাঃ) বললেন, তোমরা কি জান, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কী পান করতে দিয়েছিলেন? তিনি রাতে কিছু খেজুর একটি পাত্রে ভিজিয়ে রেখেছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার সমাপন করলে তাই তিনি তাকে পান করতে দিয়েছিলেন।