মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,০৬৯
তিনি বলেন, আবূ বকর সিদ্দীক (রাঃ) বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে রওয়ানা দিলেন তখন সুরাকা ইবনু মালিক ইবনু জু’শুম তাঁর পিছে পিছে ধাওয়া করল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওপর বদ দু’আ করলে তার ঘোড়া মাটিতে গেড়ে গেলো। সে বললো, আমার জন্য দুআ করুন, আমি আপনার কোন অনিষ্ট করবো না। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’আ করলেন। রাবী বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃষ্ণার্ত হলেন আর তাঁরা এক বকরীর রাখালের নিকট দিয়ে যাচ্ছিলেন। আবূ বকর সিদ্দীক (রাঃ) বলেন, আমি একটি পেয়ালা নিয়ে তার জন্য কিছু দুধ দোহন করে আনলাম। তিনি তা এ পরিমাণ পান করলেন যে, আমি খুশি হলাম।