মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,০৭৪
তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। তিনি (কিছু) পান করতে চাইলে এক ব্যক্তি বললো, ইয়া রাসুলাল্লাহ! আমরা কি আপনাকে নবীয পান করতে দেবো? তিনি বললেন, হ্যাঁ। তারপর লোকটি দ্রুত বেরিয়ে গেল এবং একটি পেয়ালা নিয়ে এলো যাতে নবীয ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এর উপর একটি কাঠি দিয়ে হলেও তুমি এটি ঢেকে আনলে না কেন? আবূ হুমায়দ (রাঃ) বলেন, অতঃপর তিনি পান করলেন।