মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,০৯০
তিনি বলেন, আমাদের যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কোন খাবারের জন্য দাওয়াত করা হতো ...... অতঃপর বর্ণনাকারী আবূ মুআবিয়া (রহঃ) এর হাদীসের অনুরূপ রিওয়ায়াত করেন। তবে তিনি এর يدفع স্থলে يُطْرَدُ এবং বালিকার বেলায় تدفع স্থলে تُطْرَدُ শব্দ উল্লেখ করেন। আর এ হাদীসে তিনি বালিকাটির আসার পূর্বে বেদুঈনের আগমণের কথা উল্লেখ করেছেন এবং হাদীসের শেষাংশে তিনি বলেছেন, অতঃপর তিনি বিসমিল্লাহ বলেন এবং আহার গ্রহণ করেন। আবূ বকর ইবনু নাফি (রহঃ) ... আমাশ (রহঃ) থেকে উল্লেখিত সনদে অনুরূপ বর্ণিত আছে। তবে তিনি প্রথমে বালিকার আগমণ ও পরে বেদুঈনের আগমণের কথা উল্লেখ করেছেন।