মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,০৯৬
জনৈক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বাম হাতে আহার করছিল। তিনি বললেনঃ তুমি তোমার ডান হাতে খাও। সে বললো, আমি পারবো না। তিনি বললেনঃ তুমি যেন না-ই পার। অহঙ্কারই তাকে বাধা দিচ্ছে। সালামা (রাঃ) বলেন, সে আর তা (তার ডান হাত) মুখের কাছে তুলতে পারেনি।