Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,১৩৬

প্রায় ১ মিনিট · ১৩৫ শব্দ

আবূ শু’আয়ব নামক জনৈক আনসারী ব্যক্তি ছিলেন, তার একজন কসাই গোলাম ছিল। লোকটি একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখে তাঁর চেহারায় ক্ষুধার আভাস উপলব্ধি করলেন। পরে তার গোলামকে বললো, ওহে কপাল পোড়া! আমাদের পাঁচজনের জন্য তুমি খাবার প্রস্তুত কর। কেননা আমি পঞ্চম ব্যক্তি হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত দিতে ইচ্ছা করেছি। তিনি (বর্ণনাকারী) বললেন, তখন সে খাবার প্রস্তুত করলো। অতঃপর লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তাঁকে সহ পাঁচজনকে দাওয়াত দিল। এক ব্যক্তি তাঁদের অনুগমন করলো। দরজা পর্যন্ত পৌছলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ লোকটি আমাদের অনুসরণ করেছে। তুমি ইচ্ছা করলে তাকে অনুমতি দিতে পার, আর যদি চাও, তবে সে ফিরে যাবে। লোকটি বললো, না, আমি বরং তাকে অনুমতি দি ইয়া রাসুলাল্লাহ!।

ছবি বানান