Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,১৪৪

প্রায় ২ মিনিট · ১৮৪ শব্দ

তিনি বলেন, আবূ তালহা (রাঃ) কিছু খাবার প্রস্তুত করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠালেন। আমি তাঁর কাছে গেলাম। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সঙ্গে ছিলেন। তিনি আমার দিকে তাকালেন। আমি লজ্জাসহকারে বললাম, আপনি আবূ তালহার দাওয়াত গ্রহণ করুন। তখন তিনি লোকদের বললেনঃ তোমরা সকলে চলো। আবূ তালহা (রাঃ) বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমি তো কেবল আপনার জন্য কিছু খাবার তৈরি করেছি। আনাস (রাঃ) বলেন, অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গুলো স্পর্শ করলেন এবং এতে বরকতের দু’আ করলেন। তারপর বললেনঃ আমার সঙ্গীদের থেকে দশজনকে ঘরে নিয়ে এসো। তিনি তাদের বললেন, তোমরা খাও। তিনি তাদের জন্য তার আঙ্গুলের মাঝ থেকে কিছু বের করে দিলেন। তারা সকলে পরিতৃপ্ত হয়ে আহার করার পর বেরিয়ে গেলেন। এরপর বললেন, আরো দশজনকে ঘরে নিয়ে এস। তারাও খেয়ে বের হয়ে গেলেন। এভাবে দশজন ঘরে প্রবেশ করেন এবং দশজন বের হয়ে যান। এমনকি তাদের মধ্য থেকে একজনও অবশিষ্ট থাকেননি যিনি প্রবেশ করে পরিতৃপ্ত হয়ে খাননি। পড়ে সে পাত্রটি ঠিকঠাক করে দেখলেন, সকলে আহার করার শুরুতে যেমন ছিল এখনও তেমনি রয়েছে।

ছবি বানান