মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,১৪৯
তিনি বলেন, আবূ তালহা (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মসজিদে কাত হয়ে শুয়ে আছেন এবং পেট ও পিঠ ওলট পালট করছেন। তখন তিনি উম্মু সুলায়ম (রাঃ) এর নিকট এসে বললেন, আমি দেখতে পেয়েছি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কাত হয়ে শুয়ে পেট ও পিঠে ওলট-পালট করছেন। আমার মনে হলো, তিনি ক্ষুধার্ত। অতঃপর বর্ণনাকারী শেষ পর্যন্ত হাদীসটি রিওয়ায়াত করেন। এতে তিনি বলেছেন, তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ তালহা (রাঃ) উম্মু সুলায়ম (রাঃ) ও আনাস (রাঃ) আহার করলেন। কিছু অবশিষ্ট থেকে গেল। আমরা তা প্রতিবেশীদের নিকট হাদিয়া পাঠালাম।